June 11, 2026, 3:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

কুুষ্টিয়ার দৌলতপুরে ১৪ আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী ৫৭, বিএনপি সমর্থিত ১৬ স্বতন্ত্র প্রার্থী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের কেন্দ্র মনোনিত ১৪ প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী দেখা দিয়েছে ৫৭। এরা সবাই নামে স্বতন্ত্র প্রার্থী হলেও বেনামে শাসক দলের নেতা-কর্মী ও নিজ দলের কেন্দ্র মনোনিত ১৪ প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী।
অন্যদিকে ঘোষণায় নির্বাচনে না থাকলেও বেনামে মাঠে রয়েছে বিএনপি। এই দল সমর্থিত ১৬ স্বতন্ত্র প্রার্থী এবার মনোনয়নপত্র দাখিল করেছে।
আগামী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ও ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২১ জন প্রার্থীসহ ইউপি সদস্য প্রার্থীদের ও মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি।
এসব প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও ওয়ার্কার্স পার্টিসহ স্বতন্ত্র এবং প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
বড় দুই দলের পাশাপাশি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ১২ জন, জাকের পার্টির ৭ জন, জাতীয় পার্টির ৫ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও অন্যান্য প্রার্থী রয়েছেন ৫ জন।
এসব ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রাগপুর ইউনিয়নে ১০ জন, রামকৃষ্ণপুরে ৪ জন, মথুরাপুরে ১০ জন, ফিলিপনগরে ১১ জন, আদাবাড়িয়ায় ৭ জন, বোয়ালিয়ায় ১২ জন, আড়িয়াতে ৭ জন, খলিশাকুন্ডিতে ৯ জন, রিফাইতপুরে ৮ জন, পিয়ারপুরে ৭ জন, চিলমারীতে ৪ জন, মরিচাতে ১০ জন, দৌলতপুরে ১৪ জন ও হোগলবাড়িয়ায় ৮ জন প্রার্থী রয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net