April 18, 2026, 11:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি

‘বিয়ের’ পিঁড়িতে বসেছেন নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক/

পরিবেশটা বিয়ে বাড়ির। বধূ বেশে বসে আছেন নায়িকা শবনম বুবলী। হঠাৎ দেখলে মনে হবে বিয়ের পিঁড়িতে বসেছেন এই নায়িকা। তবে না! তার এই কনে সাজ মূলত একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য।বুধবার (৩ নভেম্বর) রাজধানীর উত্তরায় রয়েল মালাবার কার্যালয়ে ফটোশুটে অংশ নেন বুবলী। এ সময় গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়। নাঈম আহমেদের ক্যামেরায় সেট ডিজাইন করেন ঝলক মাহমুদ। এর আগে রয়েল মালাবারের ফটোশুটে অংশ নিয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।  এ প্রসঙ্গে বুবলী বলেন, নরমালি ভাড়ি ড্রেস পরলে অস্বস্তি লাগে। কিন্তু রয়েল মালাবারের ড্রেসগুলো কমফোর্ট মনেই হয় না এত ভাড়ি; খুবই আরামদায়ক। অনেক আগে একটা ফ্যাশন হাউজের ফটোশুট করেছি। সেখানে একটি মাত্র ড্রেস পরেছি। দীর্ঘদিন পরে আবার শুট করলাম। ভালো লেগেছে। দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন শবনম বুবলী। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান তিনি। এরপরই ঘুরে যায় বুবলীর ভাগ্যের চাকা। রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি। বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন তারা। এ পর্যন্ত শাকিব খানের সঙ্গে বুবলীর ছয়টি সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সম্প্রতি শাপলা মিডিয়া প্রযোজিত ‘চোখ’ সিনেমা মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব-রোশান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net