September 6, 2026, 7:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লতিফকে গুলি করে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীতে এক ইউনিয়ন আওয়ামী লগি সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ঐ ব্যক্তির নাম আব্দুল লতিফ মিয়া। তিনি সদর উপজেলার বা‌ণীবহ ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি ও এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
বৃহস্প‌তিবার (১১ নভেম্বর) দিনগত মধ্যরাতে ইউ‌নিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ স্থানীয় আব্দুল কাদের, তার প‌রিবারের সদস্যসহ অন্যরা জানান, মধ্যরাতে হঠাৎ গু‌লি ও চিৎকারে তাদের ঘুম ভাঙে। সে সময় আব্দুল লতিফ মিয়াকে গু‌লিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান তারা। সদর হাসপাতালে প্রাথ‌মিক চি‌কিৎসা দিয়ে ফ‌রিদপুর বঙ্গবন্ধু মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় লতিফ মিয়াকে। সেখান থেকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তি‌নি মারা যান।
তারা আরও বলেন, ল‌তিফ মিয়ার শরীরে পাঁচটি গু‌লির চিহ্ন রয়েছে। সামনে ইউ‌পি নির্বাচন। তি‌নি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
রাজবাড়ীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো. সালাহউ‌দ্দিন বলেন ঘটনার সঙ্গে জ‌ড়িতদের ধরতে চিরু‌নি অ‌ভিযান চালানো হচ্ছে। দ্রত ঘটনার কারণও উদঘাটন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net