March 4, 2026, 4:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুমারখালীতে দিনব্যাপী কবিতা উৎসব

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে শনিবার (২০ নভেম্বর) দিনব্যাপী ‘কবিতা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত শতাধিক কবি-সাহিত্যিক এ কবিতা উৎসবে যোগ দেন।
উৎসবের উদ্বোধন করেন খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। কুমারখালী পৌর শিশু পার্কে এই উৎসবের আয়োজন করে শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক সচিব কবি কাজী আখতার হোসেন, কবি ও সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী, কবি মাহমুদ শমসের, কবি আলকামা সিদ্দিক, কবি কামরুল হাসান, কবি শান্তা মারিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন সেশনে সভাপতি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,রফিকুর রশীদ, আরিফুল হক কুমার, বিলু কবীর, তারিক উল ইসলাম, মাহমুদ হাফিজ, সরওয়ার মুর্শেদ রতন, সোহেল আমিন বাবু, রকিবুল হাসান, দীপু মাহমুদ, মীর মূর্ত্তজা আলী বাবু, শাহ আলম চুন্নু, আহসান নবাব, বাবলু জোয়ার্দ্দার, আলম আরা জুঁই, শিশির কুমার রায়, স্বপন কুমার রায়, আনছার হোসেন, রুহুল আযম, বিমল কুন্ডু প্রমুখ।
এছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায় কবিতাপাঠে অংশগ্রহণ করেন, আক্তারুজ্জামান চিরু, সোহেল আমিন বাবু, এস এম আফজাল হোসেন, সুলতানা বেগম দুলারী, রঞ্জক রিজভী, সিদ্দিক প্রামাণিক, মেহেদী হাসান টিটু, রেজাউর রহমান রিজভী, কিরণ আকরামুল, কাজী সাইফুল, বিধান চন্দ্র রায়, বিপুল বিশ্বাস, মুনশী সাঈদ, শৈবাল আদিত্য, মাহবুবা খন্দকার, শেখ মিলন, কিরন আকরামুল হক, মনিরুল ইসলাম মনি,হাসিনা রহমান, পাভেল ইমতিয়াজ, নেহাল আনোয়ার, রাশেদুর রহমান রানা, আজিজুর রহমান, তুষার আহমেদ রেজা, আসমান আলী, খালেক আজিজ, ওয়াজেদ বাঙ্গাল, মান্নান মনি, আসমা আনসারী মিরু, নাহিদ ইমাম, আবদুল্লাহ সাঈদ, রজত হুদা, রূপা মাহমুদ, পরিমল ঘোষ, পান্না বদরুল প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net