April 22, 2026, 11:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

অবশেষে ফল ঘোষণা ইবি শাপলা ফোরামের নির্বাচনের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অবশেষে ফল ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদেরে সংগঠন শাপলা ফোরামের নিবার্চনের। সোমবার নিবার্চন কমিশন এ ফল ঘোষণা করে বিজয়ীদের পত্র প্রেরণ করে। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, নির্বাচনের পরপরই একটি পক্ষ নানাভাবে নির্বাচনের ফলাফল বানচাল করার চেষ্টায় লিপ্ত হয়। নির্বাচন কমিশনকে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ভোট বারবার পূণ-গণনা করার দাবি করতে থাকে। পূণ-গণনা করেও ফলাফল একই থাকলে ঐ পক্ষ থেকে মামলার হুমকি পর্যন্ত দেয়া হয়।
এসব হুমকি-ধামকি উপেক্ষা করে অবশেষে নির্বাচন কমিশন অফিশিয়ালী ফলাফল ঘোষণা করেছে। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাংলা বিভাগের অধ্যাপক য. সরওয়ার মুর্শেদ ভোটের ফলাফল জানিয়ে ইতোমধ্যে বিজয়ীদের পত্র দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনের
অনুষ্ঠিত ভোটে দুটি প্যানেল থেকে মোট ৩০জন প্রার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে উভয় গ্রæপ থেকে ৯ ও ৬ জনের প্রতিদ্ব›দ্বী প্রাথীরা বিজয় অর্জন করে। এই পনের জনের সমন্বয়ে গঠিত হবে শাপলার মুল কমিটি।
নির্বাচনে একই গ্রপ থেকে সবোর্চ্চ ভোট পান ইসলামে ইতিহাস বিভাগের অধ্যাপক ও বর্তমান পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন ১১৫ ভোট ও একই বিভাগের অধ্যাপক ও বর্তমান প্রক্টর জাহাঙ্গীর হোসেন।
অন্যান্যদের মধ্যে পলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম পান ১০০ ভোট, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল পেয়েছেন ১০৪, ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান পেয়েছেন ১০৭ ভোট, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আনেয়ারুল হক স্বপন পান ১০৫ ভোট, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন পান ১০০ ভোট, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশিষ শর্মা পান ১০১ ভোট, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন পান ১০৫। অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের সেলিানা নাসরিন, ইনফরমেশন ও কম্যুনিকেশন টেকনোলজি বিভাগের ড. তপন কুমার জোদ্দার, বায়োকেনোলজি বিভাগের ড. রেজওয়ানুল হক ও ড. আব্দুল্লাহ আল মাসুদ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net