March 2, 2026, 1:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

তাহসান-বাঁধন ব্রিটিশ নির্মাতার সিনেমায়

বিনোদন ডেস্ক/

দেশের জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান একটি সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমায় নাম লেখালেন। সিনেমার নাম ‘অ্যা ব্লেসড ম্যান’। এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত আজমেরী হক বাঁধন।
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক এবং চিত্রগ্রাহক সিনেমাটি নির্মাণ করবেন। এমন তথ্য নিশ্চিত করেছেন তাহসান এবং বাঁধন দুজনেই। সবকিছু ঠিক থাকলে সিনেমার শুটিং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে। সিনেমাটি প্রসঙ্গে তাহসান খান বলেন, খুবই চমৎকার একটি গল্প। আর সঙ্গে আছেন বাঁধন। সিনেমাপ্রেমীরা এবার নতুন জনরার কিছু একটা পেতে যাচ্ছেন। আশা করছি দারুণ কিছু একটা হতে যাচ্ছে। আজমেরী হক বাঁধন বলেন, এটি কোনো নায়ক-নায়িকা নির্ভর গল্প নয়, এটা হচ্ছে আধুনিক রূপকথার গল্প। যে ধরণের গল্প এখনও আমাদের দেশে পর্দায় উঠে আসেনি। সাদিক আহমেদ খুবই মেধাবী একজন নির্মাতা আর অ্যাপলবক্স প্রোডাকশন হাউজ আমার খুবই পছন্দের প্রডাকশন হাউজ; যেখানে আমি নিয়মিত কাজ করতে চাই।তাহসান-বাঁধন ছাড়াও এখানে আরও অভিনয় করবেন ইরফান সাজ্জাদ, নাসির উদ্দিন, সুষমা সরকার প্রমুখ।পরিচালক সাদিক আহমেদ ২০০৮ সালে নির্মাণ করেছিলেন ‘দ্যা লাস্ট ঠাকুর’ সিনেমা। এছাড়া ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘হাসিনা: এ ডটার’স টেল’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net