June 11, 2026, 5:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

প্রফেসর ড. মাহবুবুল আরফিন ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিনকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। তিনি রবিবার উক্ত পদে যোগদান করবেন বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে।
প্রফেসর ড. মাহবুবুল আরফিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চিন্তাধারার অন্যতম একজন পুরোধা ব্যক্তি। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের  সাবেক প্রক্টর ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ব্যবস্থাপনা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
প্রফেসর আরফিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সভাপতি ছিলেন। তিনি বর্তমানে ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক।
এই দায়িত্ব প্রাপ্তিতে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশ^বিদ্যালয় প্রশাসনকে। একটি সুন্দর ও গতিশীল ক্যাম্পাস বিনির্মাণে তার সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস দেন আওয়ামী আদর্শ বুকে লালনকারী এই মেধাবী শিক্ষক। তিনি সবার সহযোগীতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net