July 26, 2026, 8:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

 দৌলতপুর/এক ভোটও পড়েনি নৌকায়, লিখিত অভিযোগ প্রার্থীর !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক কেন্দ্রে এক ভোটও পড়েনি নৌকা প্রতীকে। কেন নৌকা প্রতীক এক ভোটও পেল না এ নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী। বিষয়টি জানিয়েছেন রির্টানিং অফিসার।
কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারী ইউনিয়নের জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেখানে ভোট দিয়েছেন এক হাজার ৪৪৬ জন ভোটার। এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ নভেম্বর।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ ইউনিয়নে নৌকা প্রতীকের পরাজয় হয়েছে। চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান।
ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৫৪৬টি। মোট ভোট পড়েছে এক হাজার ৪৪৬টি, যা প্রায় ৯৪ শতাংশ। এর মধ্যে এক হাজার ৪২৭টি ভোট পেয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী। বাকি ১৯টি ভোট বাতিল হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আহমেদ।
তিনি বলেন, ওই কেন্দ্রসহ আরো বেশ কয়েকটি কেন্দ্র থেকে নৌকার এজেন্টদের বের করে দিয়ে মোটরসাইকেল প্রতীকের লোকজন সব ভোট কেটে নেয়।
চিলামারী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সৈয়দ আহমেদ, মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে মো. জহুরুল ইসলাম এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঐ কেন্দ্রে অন্য প্রার্থী কোন ভোট পেয়েছেন সেটি জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net