June 11, 2026, 5:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় বিপাকে শিক্ষার্থীরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে প্রায় ২ মাস হয়ে গেল। কিন্তু অদ্যাবধি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়া বন্ধ রয়েছে। এর ফলে সীমাহিন বিপাকে পড়েছে শত শত শিক্ষার্থী। তাদেরকে একদিকে বাইরের দোকান ও হোটেল থেকে নিম্নমানের খাবার কিনতে হচ্ছে অন্যদিকে গুণতে হচ্ছে বাড়তি টাকা।
কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াটি বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত। এখানে একজন পরিচালকও নিয়োগ প্রাপ্ত রয়েছেন। কিন্তু অভিযাগ রয়েছে তিনিও ঠিকমতো দেখভাল করেন না এ অফিসটি। এখানে বেশক’জন উর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। তবে জানা গেছে, তাদের মধ্যে একজন কর্মকর্তা ঠিকমতো অফিস করেন না।
মঙ্গলবার টিএসসিসিতে গিয়ে দেখা যায় সেখানে বেসিন, চেয়ার, বেঞ্চগুলো পড়ে রয়েছে অপরিচ্ছন্ন ও এলোমেলোভাবে। যেখানে শিক্ষার্থীদের খোশগল্প, গান এবং আড্ডায় প্রাণবন্ত থাকার কথা সেখানে ময়লা আবর্জনার স্তুপ ক্যাম্পাসের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র টিএসসিসিতে।
কিছু শিক্ষার্থী জানান, সাধারণত ক্যাম্পাসে অবস্থিত হোটেলের থেকে কম মূল্যে ও ভালো মানের খাবারের জন্য শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ায় আসেন। কিন্তু এটি বন্ধ থাকায় বাধ্য হয়েই তাদের বাইরের দোকান থেকে বেশি দামে খাবার কিনতে হচ্ছে।
জানতে চাওয়া হলে টিএসসিসির উপ-রেজিস্টার সুদেব কুমার বিশ্বাস (দেবু) বলেন, ‘টিএসসিসির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের জন্য শব্দ, ধুলাবালি ইত্যাদির কারনে ক্যাফেটেরিয়া খুলতে পারা যাচ্ছে না।
তিনি জানান জানুয়ারিতে ক্যাফেটেরিয়া চালুর ব্যাপারে কথা চলছে।
অবশ্য সেখানে গিয়ে টিএসসিসির পরিচালক রুহুল কুদ্দস সালেহকে পাওয়া যায়নি। অফিসের কেউ বলতে পারেন নি তিনি কবে আসবেন। তবে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান তিনি মাঝে মধ্যে আসেন।
উপ-রেজিস্টার সুদেব কুমার বিশ্বাস (দেবু) জানান টিএসএসসিকে প্রাণবন্ত করতে ইতোমধ্যে তিনি একটি রুম পরিস্কার-পরিচ্ছন করে দিয়েছেন। সেখানে নিয়মিত সাংস্বৃতিক কর্মকান্ড চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net