April 22, 2026, 8:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ/সভাপতি-সম্পাদক হতে বায়োডাটা জমা ৪৭ জনের, রয়েছেন প্রতিবন্ধী ও আদিবাসী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘদিন ধরে পড়ে থাকা ইসলামী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করতে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বায়োডাটা সংগ্রহ অভিযানে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ৪৭ জন নেতাকর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এদের মধ্যে একজন প্রতিবন্ধী, একজন ছাত্রী ও উপজাতি রয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের কনফারেন্স রুমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান রূপক এবং সদস্য রাকিব বিন আলমগীর এসব জীবনবৃত্তান্ত জমা নেন।
নেতৃবৃন্দ জানিয়েছেন আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর যাচাই বাছাই করে ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেবেন।
তারা আশা এ মাসের মধ্যেই চলতি মাসেই ইবিতে নতুন নেতৃত্ব আসতে পারে।
গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং নব কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net