October 25, 2026, 12:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি জিকে সাদিক, সাধারণ সম্পাদক পিয়াস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জি কে সাদিককে সভাপতি আজিজুল হক পিয়াসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) ১০টায় সংগঠনটির নব-নির্বাচিত দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি রুমি নোমান, ইমানুল সোহান, সহকারী সাধারণ সম্পাদক হিরা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান আনাস, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক উদয় দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া মাহমুদ মীম, সাংস্কৃতিক সম্পাদক নূর আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুমন শেখ, সমাজকল্যাণ সম্পাদক সাকিব হোসেন, ক্রীড়া সম্পাদক রাজিন।
কার্য নির্বাহী সদস্যরা হলেন- নূরুন্নবী সবুজ, আহমেদ তৌফিক, ইশতিয়াক আহমেদ, মাহমুদুল হাসান, সিয়াম আহসান, তন্ময় বৈদ্য, সবুজ আলম, মোখলেসুর রহমান সুইট, মামুন হাবিব, আঁখি, আসিফ, মাহমুদুল ইসলাম দীপু ও আহসান হাবিব রানা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net