May 29, 2026, 9:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

খুলনা বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হার আরো বেড়েছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও শনাক্ত দুটোই বড়ছে। এ সময়ে ২ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ১৪। করোনায় সংক্রমিত মৃত্যু হয়েছে ১ জনের। বিভাগের ১০ জেলার মধ্যে ৮ জেলায় শনাক্ত ৩৯ শতাংশের ওপরে।
আগের দিন করোনা শনাক্ত হার ছিল ৩৪ দশমিক ৪৫।
আজ মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার নমুনা পরীক্ষা কমেছে, তবে সংক্রমণের হার কিছুটা বেড়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২০৪ জন, যশোরে ১৩০, কুষ্টিয়ায় ১১৪, সাতক্ষীরায় ৭৬, বাগেরহাটে ৫৯, নড়াইলে ৪৪, ঝিনাইদহে ৪২, মেহেরপুরে ৩৫, চুয়াডাঙ্গায় ২৮ ও মাগুরায় ২১ জন রয়েছেন।
বিভাগের মধ্যে মাগুরায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫৬ দশমিক ৩৬। এ ছাড়া ঝিনাইদহে শনাক্তের হার ৪৯ ও মেহেরপুরে ৪৮। সবচেয়ে কম শনাক্তের হার চুয়াডাঙ্গায়, ১১ দশমিক ২৪।
প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, বিভাগে বর্তমানে করোনা রোগী আছেন ৯ হাজার ৭৭৭ জন। এর মধ্যে ১৯৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৮৭ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২১১ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net