March 25, 2026, 10:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা

মেহেরপুরে/৫ বছর পর ‘খুন-গুম হওয়া’ রাকিব কুষ্টিয়া পিবিআই’র হাতে আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
‘খুনের পর লাশ গুমের শিকার’ রাকিবুজ্জামান রিপনকে ৫ বছর পর জীবিত উদ্ধার করেছে কুষ্টিয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার ( ২২ ফেব্রয়ারি) পিবিআই কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেরপুর জেলার সদর উপজেলার গোভীপুর (দত্তপাড়া) গ্রামের মনিরুল ইসলামের ছেলে রকিবুজ্জামান রিপনের (৩০) সঙ্গে ভরাট গ্রামের আকবর আলীর মেয়ে শ্যামলী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর সে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ৮ জুলাই বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রাকিব। সেই থেকে রাকিব নিখোঁজ ছিলেন।
ছেলেকে না পেয়ে ২০১৮ সালের ১৫ অক্টোবর রাকিবের বাবা মনিরুল মেহেরপুর আদালতে রাকিবের স্ত্রীসহ তার বাবা, মা ও চাচাকে আসামি করে একটি খুন ও গুমের মামলা দায়ের করেন। আদালত পুলিশকে রাকিবের খোঁজ বের করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত করে পুলিশ রাকিবের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে ২০২০ সালের ১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে।
আদালত পুলিশের আবেদন খারিজ করে ২০২০ সালের ১১ মার্চ কুষ্টিয়া পিবিআইকে রাকিবের খোঁজ বের করে প্রতিবেদন দাখিলের নিদের্শ দেন।
এরপর কুষ্টিয়া পিবিআই তদন্ত করে রাকিবের খোঁজ বের করে।
পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার জানান, রাকিব তার নাম পরিবর্তন করে শরিফুল ইসলাম নাম গ্রহণ করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) পদে চাকরি করে আসছিল। রাকিবের আইডি কার্ডে নতুন পরচিল ছিল শরিফুল ইসলাম। বাবার নাম শহিদুল ইসলাম, মায়ের নাম বেদানা বেগম, গ্রাম গোভিপুর, থানা ও জেলা মেহেরপুর।
এই পরিচয়ে রাকিব আরেকটি বিয়ে করেন। সেখানে তার ৬ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি কুষ্টিয়ার পিবিআইয়ের একটি দল সেখানে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে।
মামলার আইও মনিরুজ্জামান জানান, রাকিব আজ মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্টেট তারিকুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। যেখানে তিনি সব অভিযোগ স্বীকার করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জেরে পাঠানো হয়েছে।
এদিকে রাকিবকে ‘উদ্ধারের’ পর তার পরিবার সকাল থেকে মেহেরপুর আদালতে ভিড় করতে শুরু করে।
মামলার বাদী রাকিবের বাবা মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি তার ছেলের এই আচরণে দুঃখ পেয়েছেন। আইন এখন তার নিজস্ব গতিতেই চলবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net