July 15, 2026, 9:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা

উত্ত্যক্তে বাধা দেয়ায় কুষ্টিয়ার স্কুলছাত্র দিদারকে হত্যা/ আসামী গ্রেফতার ফেনী থেকে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
উত্ত্যক্তে বাধা দেওয়ার কারনেই কুষ্টিয়ার কুমারখালীর স্কুল ছাত্র দিদারুল ইসলামকে ডেকে এনে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার রাজধানীতে সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আসামিকে গ্রেপ্তারের কথা জানানো হয়। সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেপ্তার মো. আলী ওরফে বাবু বিশ্বাসের ছোট ভাই মামুনুর রশিদ (১৮) কোমরকান্দি বাজারে মোটরসাইকেল মেরামতের কাজ করেন। মামুনুরের বিরুদ্ধে স্কুল পড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। তার এসব কর্মকান্ডে বাধা দেয় খোরশেদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল ট্রেনিং স্কুলের দশম শ্রেণির ছাত্র দিদারুল ইসলাম (১৬)। এলাকার লোকজন নিয়ে দিদারুল এই অন্যায়ের প্রতিবাদ করে আসছিল। এসব বিষয় নিয়ে বাবু বিশ্বাস ও মামুনুর রশিদদের সঙ্গে দিদারুলের শত্রুতা ছিল।
মুক্তা ধর বলেন, সেই শত্রুতার জেরে গত ২৬ জানুয়ারি রাতে বাবু বিশ্বাস নিজের মালিকানাধীন ‘বাবু ফার্নিচার’ নামের দোকানে ডেকে এনে হত্যা করে দিদারুল ইসলামকে।
যা ঘটেছিল/
দিদার হোসাইন উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের উত্তরপাড়ার আবুল হোসেনের ছেলে। সে শিলাইদহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রায় দেড় মাস আগে কাঠমিস্ত্রি বাবুর সঙ্গে একটি ইভ টিজিংকে কেন্দ্র করে নিহত দিদারের বাগ্‌বিতন্ডা হয়। সে সময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। এ ঘটনার জেরে দিদার তার কয়েকজন বন্ধুকে নিয়ে ঐ দিন রাত ৯টার দিকে বাবু মিস্ত্রির দোকানে যায়। এ সময় তাদের মধ্যে পুনরায় বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাবুর বাটালের আঘাতে দিদার মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী খোরশেদপুর বাজারের আল মদিনা ফার্নিচারে প্রোপাইটরের কাঠমিস্ত্রি সুজন আহমেদ বলেন, রাতে দেখলাম দিদার কিছু লোকজন নিয়ে এসেছিল। আসার একটু পরেই লাফ দিয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেল সবাই। আজ সকালে শুনলাম দিদার মারা গেছে।
নিহতের বাবা আবুল হোসেন বলেন, ‘পূর্বশত্রুতার জেরে ছেলেকে প্রকাশ্যে মারধর ও বাটাল দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। আসামী গ্রেফতারে সন্তুষ্টি প্রকাশ করেছেন আবুল। তিনি জানান এর যথাযথ শাস্তি দেখতে চান তিনি।

সিআইডি সূত্র জানায় আনামী বাবুকে আজই (বুধবার) কুষ্টিয়ায় পাঠানো হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net