May 25, 2026, 8:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আমার পদত্যাগ ও বহিষ্কার নাটক! রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট

কুমারখালী/১৫ টাকা লাভ করতে গিয়ে জরিমানা ২০ হাজার টাকা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে সয়াবিন তেলে প্রতি লিটারে ১৫ টাকা লাভ করতে গিয়ে ২০ হাজার টাকা জরিমানা গুনেছেন এক ব্যবসায়ী। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে কুমারখালী স্টেশন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আরাফাত আলী।
জানা গেছে, বিভিন্ন নামীদামি কোম্পানির বোতলজাত করা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৫ টাকায় বিক্রি করা হচ্ছে। কিন্তু খোলা বাজারে সয়াবিন তেল ১৮০ টাকা লিটার বিক্রি হচ্ছে। এজন্য ১৫ টাকা অতিরিক্ত লাভের আশায় কুমারখালী স্টেশন বাজার এলাকার সততা এন্টারপ্রাইজ বিভিন্ন নামীদামি কোম্পানির বোতলজাত করা সয়াবিন তেলের মোড়ক খুলে খোলা তেল হিসেবে বিক্রি শুরু করে। এতে বোতলজাত তেলের সংকট তৈরি হয়। বৃহস্পতিবার সকালে অভিযান চালায় বাজার মনিটারিং কমিটি। অভিযানে সততা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, মোড়ক খুলে তেল বাজারজাত করায় এক ব্যবসায়প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net