August 28, 2026, 9:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি

চীনে একটি শহরে করোনা সংক্রমণ, শহরে লকডাউন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চীনের একটি শহরে আবার করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেখানে চলাচলের ওপর বিধিনিষেধ দিয়ে লকডাউন জারি করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল চ্যাংচুনের ৯০ লাখ বাসিন্দার ওপর এই লকডাউন দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারবেন না। পরিবারের একজন সদস্যই কেবল বের হতে পারবেন।
আরও বলা হয়, সমস্ত শহরবাসীকে তিন পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখতে হবে।
করোনায় চীনজুড়ে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে ৩৯৭ জন। তাদের মধ্যে ৯৮ জন চ্যাংচুন শহরলাগোয়া জিলিন প্রদেশের। গত এক সপ্তাহে জিলিন প্রদেশে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১০০ জন।
চীনা কর্তৃপক্ষ বারবার বলে আসছে, যেকোনো প্রদেশ বা শহরে করোনা ভাইরাসের একাধিক রিপোর্ট পাওয়া গেলে সেখানে লকডাউন জারি করা হবে। করোনা ভাইরাস মহামারি নিয়ে চীনের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসব পদক্ষেপ নির্দিষ্ট করা হয়েছে।
২০২০ সালে চীনের উহান প্রদেশে প্রথমবার করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর বিশ্বজুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net