August 28, 2026, 2:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

কোলকাতায় গেস্ট হাউসে আগুন, ভস্মীভূত ১১টি ঘর, মৃত এক বাংলাদেশি, আহত দুই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/আনন্দবাজার পত্রিকা/
ভোররাতে বিধ্বংসী আগুন কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে। আগুনে ঝলসে মৃত্যু হল এক বাংলাদেশি নাগরিকের। ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও দু’জন। ৩টি দমকল ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, শনিবার ভোরে আগুন দেখা যায় ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি গেস্ট হাউসে আগুন। গেস্ট হাউসের দোতলা থেকে দ্রুত এই আগুন ছড়িয়ে যায় আশেপাশে। ওই গেস্ট হাউসের এক কর্মী জানান, রিসেপশনে এই আগুন লাগে। পরে তা ছড়িয়ে যায় অন্য ঘরগুলিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। একে একে অন্তত দশ থেকে বারোটি ঘর পুড়ে যায়। ওই ঘরগুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাঁদের সবাইকে সরিয়ে আনা হয়। উদ্ধার করা হয় ১৬ জনকে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। কিন্তু এক বৃদ্ধাকে প্রথমে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ৬০ বছরের ওই বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার হয়।

জানা গিয়েছে, মৃতার নাম সামিমাতুল আরস। তিনি বাংলাদেশের নাগরিক। বছর পঁয়ত্রিশের মইনূল হক নামে আরও এক বাংলাদেশি নাগরিককে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও মেহাতাব আলম নামে মুর্শিদাবাদের এক বাসিন্দাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net