August 27, 2026, 5:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের বিবৃতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

গত ১৭ মার্চ কুষ্টিয়ার একটি সংবাদপত্রে কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের নামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের বিষয়ে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু ও কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান জানান এ ধরনের একটি কর্মসূচীর বিষয়ে তারা মোটেও অবগত নন। তারা মনে করেন বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে এ ধরনের একটি কর্মসূচী কারো সাথে আলাপ না করে নিতান্তই ব্যক্তি-উদ্যোগে নেয়া হয়েছে। অধিকন্তু সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ও আদর্শ বিরোধী বেশ কয়েকজন চিন্থিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে বির্তক উঠেছে। এছাড়াও, ১৭ মার্চের জাতির পিতার জন্মদিনের কর্মসূচী ১৬ মার্চ পালন করা হয়েছে। পুরো বিষয়টিই খুব দু:খজনক।
দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করা হচ্ছে যে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখা তিন যুগেরও বেশী সময় ধরে বঙ্গবন্ধু, বাঙালী, বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আর্দশ, অসা¤প্রদায়িক দৃষ্টিভঙ্গি ও সর্বোপরি স্বাধীনতার স্বপক্ষ শক্তির চেতনা লালিত একটি নির্ভীক সংগঠন হিসেবে কাজ করে আসছে। এই সংগঠনটিকে বিতর্কিত করার কোন সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net