October 16, 2026, 7:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার, বলা হচ্ছে ড্রাম ট্রাকের ধাক্কায় মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরের জুগিয়া এলাকা থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম আকাশ আলী (১৫)। সে জুগিয়া ভাটাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে ও সে স্থানীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান তারা স্থানীয় লোকজন ও বালুশ্রমিকদের সঙ্গে কথা বলে জানতে পারেন ড্রামট্রাকে বালুবোঝাই করার পর যাওয়ার সময় ড্রামট্রাকের ধাক্কা লেগে আকাশ মারা যায়। লাশ রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর সেলিম লাশের ডান হাতের ওপর, বুক ও পিঠে আঘাতের চিহ্ন আছে। এটা দুর্ঘটনা কি না, সেটা খতিয়ে দেখা হবে।
আকাশের পরিবার জানায় আকাশের বাবা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ইটভাটার ব্যবসা করেন। আকাশ রাত ১০টার দিকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর জানতে পারে ড্রামট্রাকের ধাক্কায় মারা গেছে সে।
কাউন্সিলর মহিদুল ইসলামের সাথে কথা বলে জানা যায় আকাশ প্রায়ই বালুরঘাটে আসত। রাতে ড্রামট্রাকের ধাক্কায় সে মারা যায়।
নিহতের ভাই শান্ত হোসেন মৃত্যুর কারণ অন্য কিছু হতে পারে কি না, এ বিষয়ে জানতে চাইলে শান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।
ওসি সাব্বিরুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে কী ঘটেছিল। এ ছাড়া ঘটনা তদন্ত করছে পুলিশ। পরিবার থেকে মামলা দিলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net