October 25, 2026, 3:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

সুদ কারবারি ব্যক্তিদের বিরুদ্ধে জেলা-উপজেলায় অভিযোগ দিতে বাক্স স্থাপনের নির্দেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অনিবন্ধিত, অননুমোদিত ক্ষুদ্র ঋণ, সুদ কারবারি ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষের বা ভুক্তভোগীদের অভিযোগ দেওয়ার জন্য জেলা-উপজেলা পর্যায়ে ‘অভিযোগ বাক্স’ স্থাপনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট শুনানিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন দেখে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশ দেন।
একই সঙ্গে অনিবন্ধিত, অননুমোদিত ক্ষুদ্র ঋণ, সুদ কারবারি ব্যক্তি-প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা দুই মাসের মধ্যে দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মুনীরুজ্জামান। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পক্ষে ছিলেন আইনজীবী বাকের উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস-আল-হারুনী।
একটি জাতীয় দৈনিকে ‘চড়া সুদে ঋণের জালে কৃষকেরা’ শিরোনামে গত ২৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক রিট করেন। রিটে মহাজনদের উচ্চহারে অনানুষ্ঠানিক ঋণ প্রদান নিষিদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়।
ওই রিট আবেদনের শুনানি নিয়ে ২৭ সেপ্টেম্বর একটি বিশেষ কমিটি গঠনে বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশনা দেন হাইকোর্ট। তদন্তকালীন সময়ে কোনো অননুমোদিত বা লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পাওয়া গেলে তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে সেগুলো বন্ধ করে আইনি ব্যবস্থা নিতেও রুলসহ নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
এছাড়া ঋণদানকারী স্থানীয় সুদকারবারিদের তালিকা দিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ আদেশ অনুসারে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন দিলেও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আদালতে কোনো প্রতিবেদন দেয়নি।
আদেশ অনুসারে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে তদন্ত করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে। এছাড়া দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে অনিবন্ধিত, অননুমোদিত প্রতিষ্ঠানের তালিকা করতে।
ইতিমধ্যে কিছু কিছু জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছ থেকে অনিবন্ধিত, অননুমোদিত প্রতিষ্ঠানের তালিকা পাওয়া গেছে। তালিকা অনুসারে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরে আইনজীবী সৈয়দ সায়েদুল হক জানান, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন দেখে আদালত তাদের আইনজীবীকে বলেছেন, যেসব জেলা প্রশাসক-সুপার চিঠি অনুযায়ী কাজ করেননি বা করছেন না, তাদের তালিকা দেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net