August 24, 2026, 8:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

খোকসা বাসস্ট্যান্ডের সড়ক সম্প্রসারণ হবে জুলাই মাসে/জানালেন সওজ নির্বাহী প্রকৌশলী

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়-রাজবাড়ী সড়কের খোকসা বাসস্ট্যান্ডের সড়কের সম্প্রসারিত অংশের পূণ-সংস্কার কার্যক্রম আগামী জুলাই এর দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। বুধবার খোকসা বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিরুল ইসলাম এ কথা জানান।
সড়কটিতে প্রতিনিয়ত দূর্ঘটনা লেগেই থাকে। এলাকাবাসী বজেন্য দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছিল।
চলতি সপ্তাহে রবিবারের দিন জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করেন খোকসা উপজেলা নির্বাহি অফিসার ও পৌর মেয়র। পরে জেলা প্রশাসকের নিদের্শনা মোতাবেক সওজ প্রকৌশলী ঘটনাস্থলে যান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন খোকসা বাসস্ট্যান্ডে বর্ধিত ত্রিভুজের অংশটি উঠিয়ে দেয়া হবে। নতুন ডিজাইনে ডাইভারশন তৈরি করে সড়কটির জনগণের যাতায়াতের জন্য নিরাপদ করে তোলা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net