September 9, 2026, 5:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

চুয়াডাঙ্গায় গণডাকাতি, কোরবানীর পশু ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ লাখ টাকা লুট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ডাকাতির ঘটনায় প্রায় ৩০ লাখ টাকা লুট করেছে ডাকাতদল। রাত ৮ থেকে ৯টা পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি-গহেরপুর সড়কের শালিকচরা মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার ভুক্তভোগীদের বেশীরভাগই পশু ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
জীবননগর উপজেলার গহেরপুর গ্রামের গরু ব্যবসায়ী দাদন আলী জানান জীবননগর উপজেলার শিয়ালমারীতে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক পশুর হাট বসে। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে কোরবানীর পশু বিক্রয় শুরু হয়েছে সেখানে। দাদন নিজের ১টি গরু ও ২টি ছাগল বিক্রয় করে স্থানীয় পরিবহন যোগে বাড়িতে ফিরছিলেন।
তিনি জানান পথে নানারকমের ভয়ভীতির কারনে পশু ব্যবসায়ীরা সাধারণত একযোগে বাড়ি ফেরার চেষ্টা করেন। তাদের বহরে প্রায় ৩০ জন ছিলেন যাদের বেশীল ভাগই পশু ব্যবসায়ী।
তিনি জানান রাত ৮টার দিকে তারা ডাকাতির কবলে পড়েন। ডাকাতদলের প্রায় ২৫/৩০ জন সদস্য তাদেরকে বহনকারী গাড়িগুলো আটকে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। রাত ৮টা থেকে প্রায় ঘন্টা ধরে ডাকাতি চলে।
এসময় জীবননগর উপজোর গহেরপুর গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াহেদের কাছ থেকে ৯ লাখ, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের আরেক গরু ব্যবসায়ীর থেকে ১৪ লাখ টাকাসহ বেশ কয়েকজন পথচারির কাছ থেকে সর্বমোট প্রায় ৩০ লাখ টাকা লুট করে নেয়। এদের মধ্যে যারা টাকা দিতে অস্বীকার করে ডাকাতদল তাদের মারধরও করেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদল একজনের কাছ থেকে ৯ লাখ টাকা ও অপরজনের থেকে ১৩ লাখ টাকা নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। ওসি জানান তদন্ত করে দেখা হচ্ছে।
ঈদের আগে ডাকাতির এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net