July 23, 2026, 4:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

ফরিদপুর/৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের কথা স্বীকার করেছে সেই পুলিশ কর্মকর্তা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রিমান্ডে ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভাঙ্গা থানার সেই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল হোসেন।
ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের মামলার প্রধান আসামি হিসেবে গত ১৩ জুলাই তাকে গ্রেফতার করে ভাঙ্গা থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মুনতাসীর মারুফ আসামি বাবুল ও তার সহযোগী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গত মঙ্গলবার শুনানি শেষে আদালত আসামি বাবুলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে আসামি মেহেদী হাসানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
তদন্তকারী কর্মকর্তা মারুফ জানান আসামি বাবুলকে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ ছিনতাইয়ের সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে রিমান্ড শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ৭ জুলাই রাতে ভাঙ্গা বাজার থেকে স্বর্ণ কিনে যাওয়ার সময় নড়াইলের ব্যবসায়ী পাপ্পু বিশ্বাসের ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী ভাঙ্গা থানার এএসআই বাবুল ও তার সহযোগী ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী মহল্লার বাসিন্দা মেহেদী হাসানের নামে মামলা করেন। পুলিশ ওইদিনই দুই আসামিকে গ্রেফতার করে এবং বাবুলের বাসা থেকে ছিনতাই হওয়া ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net