February 7, 2026, 5:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

রাজবাড়ীতে অস্ত্রসহ পৌর কাউন্সিলর সহযোগসহ গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম (৪০) ওরফে তাইজেল দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য জানায়। এসময় তার সহযোগী মো. হৃদয় মীরকেও (২২) গ্রেফতার করা হয়।
তাজুল ইসলাম পাংশা পৌরসভার কোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম খালাসীর ছেলে এবং হৃদয় পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে। মো. তাজুল ইসলাম ওরফে তাইজেল স্থানীয় ‘তাইজেল’ বাহিনীর প্রধান বলে পরিচিত।
বুধবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ নিয়ে প্রেস বিফিং করেন।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রামের পাঞ্জু শিকদারের মেহগনি বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় দুইজনের প্যান্টের কোমরে গুলিভর্তি বিদেশি পিস্তল পাওয়া যায়। গ্রেফতারকৃত তাজুল ইসলামের নামে রাজবাড়ীর পাংশা থানায় ৫টি এবং হৃদয় মীরের বিরুদ্ধে একই থানায় ৩টি মামলা রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃতদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা পাংশা-কালুখালী এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ঘায়েল করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
তিনি বলেন, রাজবাড়ী জেলা পুলিশ কাউকে ছাড় দিবে না। যতবড় সন্ত্রাসী তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
গ্রেফতারকৃতদের অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net