September 8, 2026, 10:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে হ্যান্ডকাপ খুলে পালিয়েছে ডাকাতি মামলার আসামি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে। রবিবার সকাল ১০টার দিকে আসামিকে কারাগার থেকে আদালত চত্বরে এনে গাড়ি থেকে নামানোর পরপরই সে পালিয়ে যায়। পলাতক ঐ আসামীর নাম আজিজুল শেখ (২৮)।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গনমাধ্যমকে স্বীকার করেছেন। তিনি জানান আজ মামলার ধার্য তারিখে ওই আসামিকে জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। ভ্যানটি আদালত চত্বরে পৌঁছালে সে কৌশলে পালিয়ে যায়। তাকে আটক করার জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
পালিয়ে যাওয়া আসামির আইনজীবী সাজ্জাদ হোসেন জানান চুয়াডাঙ্গার দর্শনার একটি ডাকাতি মামলার আসামি হিসেবে আজিজুল ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে আটক ছিল। রবিবার ছিল ওই মামলার ধার্য তারিখ।
তিনি বলেন তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে অন্য আসামিদের সাথে আদালত এলাকায় নিয়ে আসা হয়। তিনি সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি পরপরই জানতে পারেন গাড়ি থেকে নামার পরপরই সে কৌশলে হাতের হ্যান্ডকাপ থেকে নিজের হাত বের করে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net