April 25, 2026, 9:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পেশার প্রতি নেশাই যেন সাংবাদিকদের মুখ্য ভাবনা হয় …ইবি ভাইস চ্যান্সেলর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরেছেন অসীম চাওয়াটা সাংবাদিকদের যেন প্রত্যাশা না হয়। লোভ যেন তাদেরকে গ্রাস না করে ফেলে। চাহিদা সীমাবদ্ধ রেখে পেশার প্রতি নেশাই যেন সাংবাদিকদের মুখ্য ভাবনা হয়।
তিনি বলেন, সাংবাদিকরা রাজনীতি সম্পর্কে সচেতন হবেন, কিš‘ রাজনীতি যেন তাদেরকে জিম্মি করে ফেলতে না পারে।
আজ (০৮ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় ভিসি অফিসের সভাকক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাত করতে আসলে ভাইস চ্যান্সেলর তাঁদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সব জায়গায় সেবার সুযোগ পায়। আবার অনেকের ক্ষতি করার সুযোগও তাঁদের আছে। সাংবাদিকতা করার সময় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির দিকটি খেয়াল রাখতেও তিনি উপ¯ি’ত সাংবাদিকদের প্রতি আহŸান জানান।
তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সাংবাদিকের বিশেষ ঘ্রাণশক্তি ব্যবহার করে ব¯‘নিষ্ঠভাবে সংবাদের পিছনের ঘটনাকে তুলে ধরার চেষ্টা করতে হবে। তিনি বলেন সারফেসিং জার্নালিজম নয় কোন ঘটনার পেছনের কারন অনুসন্ধান করে সাংবাদিকতা করলে সেটি বেশী বস্তুনিষ্ঠ হয়।
এ সময় তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমান, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সহ-সভাপতি রুমি নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হানসহ অন্যান্য সদস্যরা সৌজন্য সাক্ষাৎকালে উপ¯ি’ত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net