August 25, 2026, 1:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

কুষ্টিয়ায় ডায়াবেটিস দিবস/ অস্বাস্থ্যকর জীবনচর্চা থেকে দূরে থাকতে নিজেই নিজের ডাক্তার হতে হবে : ইবি ভাইস চ্যান্সেলর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন ব্যক্তি যদি অভ্যাসের শুদ্ধতম চর্চা করতে ও অস্বাস্থ্যকর জীবনচর্চা থেকে দূরে থাকতে পারে তাহলে ডায়াবেটিসের মতো দ্রæত ছড়িয়ে পড়া একটি ব্যাধি থেকে নিজেতে ও সমাজকে রক্ষা করতে সক্ষম হতে পারে। তিনি বলেন, আমাদেরকে নিজেই নিজের ডাক্তার হতে হবে।
তিনি বলেন ওষুধ থেকে দূরে থাকার মহাওষুধ হলো নলেজ। নলেজ লেভেল বৃদ্ধি এবং মোটিভেশন ব্যক্তিকে স্বাস্থ্যের প্রতি মনোযোগী করে তোলে এবং অস্বাস্থ্যকর জীবনচর্চা থেকে দূরে রাখে। তিনি বলেন রোগমুক্ত মানবসমাজ গড়ার জন্য, বঙ্গবন্ধুর কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলা অর্জনের জন্য আমাদেরকে সমাজের সকল শুভ কাজের ডাক্তার হতে হবে ।
বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে আজ (১৪ নভেম্বর) সোমবার সকাল ৯ টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল আয়োজিত এক আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর এসব কথা বলেন। তিনি দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ডায়াবেটিস যতটুকু একটি ব্যাধি তারচয়েও বড় হলো এটি অসংখ্য রোগের একটি আঁতুরঘর। এ রোগ অন্য অসংখ্য রোগকে আমন্ত্রণ জানিয়ে দেহের মধ্যে নিয়ে আসে।
ভাইস চ্যান্সেলর বলেন তিনি শুনে থাকেন ডায়াবেটিস পেশেন্টরা এখনও বাংলাদেশের সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায়নি। তবে রোগের যে বিস্তার এখানে ঘটছে তাতে এটি আতংক সৃষ্টি করতে পারে। তাই এটিকে থামাতে হবে। তিনি বলেন কিউরেটিভ ব্যবস্থার থেকে প্রোটেক্টিভ ব্যবস্থায়ই ডায়াবেটিসকে দুরে রাখকে মোক্ষম ব্যবস্থা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমরা এখন আরও সচেতন হচ্ছি এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিচ্ছি। ডায়াবেটিস আমদের পরিমিতিবোধের শিক্ষা দেয়, যা সব জায়গায় চর্চা করা উচিত । তিনি বলেন, আমাদেরকে নিয়ন্ত্রিত ও সুশৃংখল জীবনযাপন করতে হবে। সর্বোপরি সচেতন হতে হবে। সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শে চললে ভয়ের কিছু নেই।
প্রধান বক্তা প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. এস. আর. খান বলেন, প্রতি দুই জনে একজন জানেই না তাদের ডায়াবেটিস আছে । তিনি বলেন, বিশ্বে এই রোগটির জন্য ৭৬০ বিলিয়ন ডলার ব্যয় হয় যা দিয়ে ২৫টি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধে খাদ্য গ্রহণে সতর্কতা, নিয়মিত হাঁটা, শারীরিক পরিশ্রম করা এবং মানসিক চাপমুক্ত থাকার পরামর্শ দেন তিনি।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন  ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, কুষ্টিয়া জজ কোর্টের পি.পি. অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর আমান । স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন।  শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির মেডিক্যাল অফিসার ডা. মোহনা আফরোজ। আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন কনক চৌধুরী।
আলোচনা সভার পূর্বে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net