September 8, 2026, 7:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

কুষ্টিয়ায় ট্রাক চাপায় দুই জন নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।
ভেড়ামারা থানা ও কুষ্টিয়া চৌড়হাস পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাজ্জাদ হোসেন নিকট আত্মীয় শারমিনকে নিয়ে মোটরসাইকেলে করে ঈশ্বরদী যাচ্ছিলেন। সাড়ে ৭টার দিকে বাহিরচর এলাকায় পৌঁছালে দ্রæত গতির একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
চৌড়হাস হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায় জানান ট্রাকটি স্থানীয়রা আটকে রাখে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালককে পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net