February 7, 2026, 2:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

মাগুরায় ফেনসিডিলি বহনকারী পিকআপ ধরতে গিয়ে দূর্ঘটনায় দুই র‍্যাব সদস্যসহ ৩ জন নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মাগুরা জেলায় একটি ফেনসিডিলি বহনকারী পিকআপ ধরতে গিয়ে দূর্ঘটনায় দুই র‍্যাব সদস্য নিহত হয়েছেন। ঘটনায় ্ পিকআপের ড্রাইভারও নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর রাতে সদরের রাউতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- র‍্যাব-৬ এর সদস্য ফারুক হোসেন ও আনিসুর রহমান এবং পিকআপ চালক মহিদুল ইসলাম।
র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ জানান, সুনির্দ্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব ক্যাম্পের সামনে সিগন্যালে পিকআপটিকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু পিকআপটি সিগন্যাল অমান্য করে দ্রæত পালাতে চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। যখন র‌্যাবের গাড়িটি পিকআপটিকে ওভারটেক করতে যায়, তখন পিকআপ ড্রাউভার র‍্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় র‍্যাবের ২ সদস্য নিহত হন। পিকআপের চালকও ঘটনাস্থলে মারা যান। গাড়ি থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঐ র‍্যাব সদস্যর ক্যাম্প ঝিনাইদহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। তিনি জানান দূর্ঘটনাটি মাগুরা সাঁইত্রিশ নামক বাজারে ঘটে। ঘটনাস্থলেই র‍্যাব সদস্য ফারুক মারা যায় এবং হাসপাতালে আনার পর মারা যান আনিসুর । গুরুতর আহত র‌্যাবের আরেক সদস্যকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে।
মাগুরা জেনারেল কর্তব্যরত চিকিৎসক এহসানুল হক মাসুম তিনজনের মৃত্যুর বিয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net