October 15, 2026, 3:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

ইবিতে ছাত্রী নির্যাতন/হল ছেড়েছে ৩ অভিযুক্ত

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত থাকা আরও তিনজন হল ছেড়ে গেছেন। এরা হলেন আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া জাহান।
হল সূত্র জানায়, মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে তারা হল ছাড়েন। তার আগে হল ছাড়ার নির্দেশনার কপি তাদের কাছে পৌঁছানো হয়।
হলের শাখা কর্মকর্তা হামিদা খাতুন জানান সর্বশেষ একজন হল থেকে বিদায় নেন ঐ দিন সন্ধ্যার কিছু পরে।
তিনি জানান মঙ্গলবার সকালে হল ছাড়েন মাওয়াবিয়া। হলের গণরুম প্রজাপতি-১ এ থাকতেন তিনি। তার বাবার সঙ্গে তিনি ক্যাম্পাস ছাড়েন। দুপুরে যান ইসরাত জাহান মীম। সন্ধ্যায় হল ছাড়েন হালিমা আকতার ঊর্মী।
তারা সকলেই বিভিন্ন মেসে উঠেছেন বলে জানা গেছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাইকোর্টের নির্দেশে হল ছাড়েন ছাত্রী নির্যাতনের মূল অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুম ইসলাম।
হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা পাওয়া মাত্রই অন্তরা ও তাবাসসুম ওই দিন সন্ধ্যায় হল ত্যাগ করে। পরে হলের পক্ষ থেকে আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত জানালে মঙ্গলবার বাকি সবাই হল ছেড়ে দেয়। বুধবার বেলা ১২টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশনা ছিল।
প্রভোস্ট জানান হল প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ঐ পাঁচ জনের আবাসিকতা বাতিল করা হয় এবং একই সাথে হলের সাথে তাদের সংযুক্তিও (এটাচমেন্ট) বাতিল করা হয়।

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net