August 31, 2026, 1:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

ইবি/ভিডিও খুঁজে বের করতে হবে, ফুলপরীকে নিরাপত্তা দিবে, ৮ মার্চ পরবর্তী আদেশ

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ফুলপরী খাতুনের আপত্তিকর ভিডিও যে মোবাইল ফোন দিয়ে ধারণ করা হয়েছিল, সেটি সংগ্রহ করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে ইবি শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিরাপত্তা দিতে কুষ্টিয়া ও পাবনার পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ৮ মার্চ পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।
এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (১ মার্চ) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ফুলপরীর ভিডিও ধারণ করা হয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২০-২১ সেশনের ছাত্রী হালিমা আক্তার ঊর্মির মোবাইল ফোন দিয়ে। সেটি সংগ্রহ করে ধারণ করা ভিডিও উদ্ধার করে তা আদালতে দাখিল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে এদিন রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন গাজী মো. মহসীন। তার সঙ্গে ছিলেন আজগর হোসাইন তুহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net