June 18, 2026, 2:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

সড়ক দূর্ঘটনায় মেহেরপুরে আনসার সদস্যসহ নিহত ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সড়ক দূর্ঘটনায় মেহেরপুরে আনসার সদস্যসহ নিহত ২ হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে উপজেলার চকশ্যামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আনসার সদস্য রাইদুল ইসলাম ও দারিয়াপুর গ্রামের বিজন হোসেন।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আজমল হোসেন নিহতদের পরিবারের উদ্বৃতি দিয়ে জানান, ভোর ৬টার দিকে আনসার সদস্য রাইদুল নিজ বাড়ি থেকে কর্মস্থল মেহেরপুর শহরে যাওয়ার উদ্দেশে আত্মীয় বিজনকে নিয়ে মোটরসাইকেলে করে রওনা হন।
মোটরসাইকেলটি চকশ্যামনগরের একটি বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে ধানের জমিতে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় ঘটনাস্থলে কোন মানুষ ছিলেন না।
সাড়ে ৭টার দিকে সকালে পথচারীরারা হাঁটতে গিয়ে দুই জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
মরদেহ দুটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net