August 27, 2026, 4:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ৩

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বিশেষ খালি গ্রামের ছাদ্দার হোসেন (৫০) ও তার স্ত্রী পারভীন আক্তার (৪৩)।
স্থানীয়রা জানান, সকালে ইঞ্জিনচালিত ভ্যানে করে যশোরের উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথে সুগার মিলের সামনে পৌঁছালে ঝিনাইদগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম  জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net