June 2, 2026, 9:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড়

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ (২৯) নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত শেখ সুমন সবুজের চাচা শেখ ফরিদ উদ্দীন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টার পরে সবুজ বাড়িতেই ছিলেন। এসময় তিনজন সন্ত্রাসী অস্ত্র তাক করে বাড়িতে প্রবেশ করে সবুজকে গুলি করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে প্রেরণ করেন। পথেই সবুজের মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net