September 8, 2026, 5:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

গুচ্ছের প্রথম ধাপের ভর্তি ২২-২৫ জুলাই, ক্লাস শুরু ১৬ আগস্ট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকের (সম্মান) মেধাতালিকার ভিত্তিতে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম আগামী শনিবার (২২ জুলাই) থেকে শুরু হবে। যা চলবে মঙ্গলবার (২৫ জুলাই) পর্যন্ত। আগামী ১৬ আগস্ট থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। ২২ জুলাই থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শুরু হবে। যা ২৫ জুলাই পর্যন্ত চলবে। ২২ জুলাইয়ের আগেই প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের মেধাতালিকা প্রকাশ করবে। ইতোমধ্যেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তি নির্দেশিকা প্রকাশ করা শুরু করেছে। শিক্ষার্থীরা নির্দেশিকা মেনে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবে। প্রথম ধাপের ভর্তি শেষে আসন ফাঁকা থাকা সাপেক্ষে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শুরু হবে।
প্রথম মেধাতালিকায় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের তালিকা প্রকাশিত হবে। এরপর দ্বিতীয় মেধাতালিকা ও মাইগ্রেশনের সুযোগ দেওয়ার পরেই ক্লাস শুরু হবে। এবার সবকিছু কেন্দ্রীয়ভাবে হওয়ায় আসন ফাঁকা থাকার সুযোগ নেই।
আগামী ১৬ আগস্ট থেকে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এর আগেই ভর্তি কার্যক্রম শেষ করা হবে।
এদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছের ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির। ভর্তি প্রক্রিয়ার রোড ম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে ২২ থেকে থেকে ২৫ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগস্ট ভর্তি নেওয়া হবে। ৬ আগস্ট থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে।
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২০ থেকে ২৭ জুন পর্যন্ত নির্ধারিত পাঁচশত টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা বিভাগ পছন্দক্রম প্রদান করেন। এবার মোট ৩ লাখ ৫ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, ‘বি’ ইউনিটে (মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, ‘সি’ ইউনিটে (ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net