March 26, 2026, 3:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রের ১৮তম অ্যাটর্নি জেনারেল আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

আপিল বিভাগেও মুহাম্মদ ইউনূসের আবেদন খারিজ, মামলা চলতে বাধা নেই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদন এবার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে শ্রম আদালতে এই মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীরীরা। এর আগে গত ১৭ আগস্ট শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

৬ জুন মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চারজনের নামে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার শ্রম আদালত। পরে ১৯ মে শ্রম আদালতের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ইউনূসসহ চারজন। শুনানি শেষে অভিযোগ গঠন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। তবে রুলের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৩ আগস্ট দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী শুনানি শেষে গত ৮ আগস্ট রায় দেন হাইকোর্ট। রায়ে শ্রম আদালতের অভিযোগ গঠন প্রশ্নে জারি করা রুল খারিজ করা হয়। এরপর ড. ইউনূসসহ চারজন আপিল বিভাগে আবেদন করেন, যা আজ খারিজ হয়ে যায়।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করে। মামলার বাকি তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net