September 8, 2026, 3:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

এক অভিযানেই গ্রেফতার ৮৪/দুর্নীতি দমনে বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত মাসে এক অভিযানে ৮৪ জন সরকারী কর্মচারী গ্রেফতার হবার পর সৌদি আরবের জাতীয় দুর্নীতিবিরোধী সংস্থা ‘নাজাহা’ দুর্নীতি দমনে বিশেষ পদক্ষেপ নিয়েছে। দুর্নীতিবাজদের ধরতে নাগরিকদের কাছে তথ্য চেয়েছে সংস্থাটি। দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
নাজাহা জানিয়েছিল, ঘুস, চাকরির অপব্যবহার, অর্থ পাচার এবং জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে ৮৪ জন সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। গত মার্চে কয়েক মিলিয়ন সৌদি রিয়ালের দুর্নীতির খবর পাওয়া যায়। এতে শ্রম ভিসায় কূটনীতিক, নিরাপত্তাকর্মী এবং প্রবাসীরা জড়িত থাকার প্রমাণ মিলেছে। বাংলাদেশে সৌদি দূতাবাসে কর্মরত দুই কূটনীতিকসহ ১৩ সন্দেহভাজনের নাম সামনে আসে।
চলতি মাসের শুরুর দিকে নাজাহা জানায়, কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে এক মাসের অভিযানে দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘুস, প্রভাব বিস্তার, মানি লন্ডারিং এবং বিভিন্ন জালিয়াতির সঙ্গে তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। নাজাহ আরও জানায়, গত মহররম মাসে অভিযান চালানো সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিচার, স্বাস্থ্য, শিক্ষা এবং পৌরবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এদিকে সৌদি আরব এবং মালদ্বীপ অখন্ডতা রক্ষায় এবং দুর্নীতি দমনে দুই দেশের মধ্যে যৌথ পদক্ষেপের উপায় নিয়ে আলোচনা হয়েছে। ২৪ আগস্ট নাজাহার সভাপতি মাজেন আল-কাহমুস এবং মালদ্বীপের দুর্নীতি দমন কমিশনের প্রেসিডেন্ট অ্যাডাম শামিল রিয়াদে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উভয় পক্ষ সততা রক্ষা, স্বচ্ছতা বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে পর্যালোচনা করে। বৈঠকে সৌদি আরব ও মালদ্বীপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net