June 2, 2026, 5:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড়

পদবী বদলে যাচ্ছে প্রথমিক শিক্ষা কর্মকর্তাদের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদবীতে পরিবর্তন আনা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা এবং সহকারী শিক্ষা কর্মকর্তাদের। প্রস্তবনাটি বর্তমানে সচিব কমিটিতে রয়েছে। মনে করা হচ্ছে মার্চের শেষদিকে সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন পেতে পারে। তবে কর্মকর্তাদের বেতন গ্রেডে কোনো পরিবর্তন হবে না বলে জানা গেছে।
প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘শিক্ষা অফিসারদের পদবি পরিবর্তন করে ‘প্রাথমিক শিক্ষা অফিসার’ করা হচ্ছে। এ ছাড়া উপজেলা বা থানা শিক্ষা অফিসারদের পদবি পরিবর্তন করে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার করা হচ্ছে। দুই ক্ষেত্রেই নবম গ্রেডে (প্রথম শ্রেণি) বেতন-ভাতা পান কর্মকর্তারা। পদের নাম বদলালেও আগের মতোই বেতন-ভাতা পাবেন তারা।
একইভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা অফিসারদের পদ হবে ‘সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার’। উপজেলা বা থানার ক্ষেত্রেও একই পরিবর্তন আনা হচ্ছে। এই কর্মকর্তারা আগের মতোই দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন।
সংশ্লিষ্টরা জানান, সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের শাসনামলে মার্শাল ল কমিটি অন অর্গানাইজেশনাল সেট আপ কমিটির সুপারিশে উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদটি সৃষ্টি হয়। পরে দীর্ঘদিন পদনামটি পরিবর্তনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।
গত ১২ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো পদনাম পরিবর্তনের সারসংক্ষেপে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ের উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদটি ‘মার্শাল ল কমিটি অন অর্গানাইজেশনাল সেট আপ’ কমিটির সুপারিশকৃত একটি পদ। ২০২৩ সালের জেলা প্রশাসক সম্মেলনে চুয়াডাঙ্গার ডিসি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ের উপজেলা শিক্ষা অফিসার পদটির নাম পরিবর্তন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাম করার প্রস্তাব করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রস্তাবে সম্মতি দেয়। কিছু শর্ত সাপেক্ষে অর্থ মন্ত্রণালয়ও পদনাম পরিবর্তনে সম্মতি দিয়েছে। দুই মন্ত্রণালয়ের সম্মতির পর এখন সরকারি আদেশ বা জিও জারির জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ বাধ্যতামূলক। এজন্য এ কমিটিতে প্রস্তাবটি তোলার জন্য পাঠানো হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মার্চের শেষদিকে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক হতে পারে। ওই বৈঠকে শিক্ষা অফিসারদের পদনাম পরিবর্তন চূড়ান্ত হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net