August 26, 2026, 4:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

কুষ্টিয়াতে টোব্যাকো ফ্যাক্টরি চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বন্ধ থাকা নাসির গ্রæপ অব ইন্ডাসট্রিজের তিনটি টোব্যাকো ফ্যাক্টরি চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) বেলা ১১টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঐ গ্রপের নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকোর শত শত কর্মহীন বেকার শ্রমিক-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, মিলি আক্তার, কুলসুম খাতুন প্রমুখ।
এসময় শ্রমিকরা তাদের কর্মহীন দূর্বিসহ জীবনের বর্ণনা দেন।
উল্লেখ্য, নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও মালিক নাসির উদ্দিন বিশ্বাস মারা যাওয়ার তার দুই স্ত্রী ও সন্তানদের দ্বন্দ্বের জেরে নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকো ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে কর্মহীন হয়ে পড়ে প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী।
এদিকে দীর্ঘ ৫ মাস ধরে ফ্যাক্টরি বন্ধ থাকায় কর্মহীন ও বেকার শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে।
এ বিষয়ে কথা বলার জন্য কতৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net