September 7, 2026, 1:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

ব্যাংক লেনদেনে আধা ঘণ্টা সময় বাড়ছে, ঈদের পর থেকে কার্যকর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকারি অফিস সময়সূচিতে আগেই পরিবর্তন আনা হয়েছে। এবার ব্যাংক লেনদেনের সময় আধাঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা ১৯ জুন থেকে কার্যকর হবে। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এখন ব্যাংকগুলোয় সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করা যায়। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে লেনদেনের নতুন সময়সূচির তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। নতুন এ সূচি ১৯ জুন থেকে কার্যকর হবে। তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা তাদের চাহিদামতো সময়ে খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আগে দেশে ব্যাংকের অফিস সময়সূচি ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের নভেম্বরে এ সময়সূচিতে পরিবর্তন আনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে ব্যাংকের অফিস সময় এখন আবার আগের সূচিতেই ফিরছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net