September 7, 2026, 12:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমল, খুলছে ২৬ জুন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। খুলে দেয়া হচ্ছে ২৬ জুন। শুক্রবারের পাশাপাশি শনিবারের সাপ্তাহিক ছুটি থাকবে।
ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
গ্রীষ্মকালীন ছুটি সাধারণত জুন মাসে হয়ে থাকে। এ বছর একই সময়ে ঈদুল আজহা পড়ে যাওয়ায় দুটি ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জি তৈরি করা হয়। বাংলাদেশকে নাতিশীতোষ্ণ দেশ বলা হলেও এপ্রিল ও মে মাস হল বছরের উষ্ণতম মাস। গত মাসে টানা তাপপ্রবাহে দেশের কোনও কোনও স্থানে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল।
এবার ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় ১৩ জুন থেকে। ১৭ জুন ছিল কোরবানির ঈদ। তারপর ২ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি থাকার কথা ছিল। তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের পাঠ্যসূচি শেষ করতে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আগেই ছুটি কমিয়ে ২৯ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করে। আগামী ৩ জুলাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষান্মাসিক মূল্যায়ন শুরু হওয়ার সূচি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net