August 14, 2026, 4:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

কুষ্টিয়ায় নির্মাণধীন ভবন থেকে রড পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় একটি নির্মাণধীন ভবন থেকে রড পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ৫টার দিকে শহরের নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী জানান, এটি একটি ১০ তলা ভবন। ভবনের ৬ তলার নির্মাণ কাজ চলছে।
তিনি জানান, সেখানে শ্রমিকরা টাওয়ার ক্রেন ব্যবহার না করে খুবই ম্যানুয়াল পদ্ধতিতে সাধারণ দড়িতে বেঁধে ভারি রড তোলার কাজ করছিলেন। রড ৪ তলা পর্যন্ত উঠার পর উপরে থাকা শ্রমিকদের হাত থেকে দড়ি ছিড়ে নিচে থাকা ৫ জন শ্রমিকের উপর পড়ে।
ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আরেকজন মারা যান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
শ্রমিকদের নাম ও পরিচয় জানা যায়নি।
ঘটনার পরপরই নির্মাণাধীন বাড়ির মালিক আবুল কাশেম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net