October 12, 2026, 11:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

রুবানা হকের শ্রমিক ছাঁটাইয়ের বক্তব্য’র প্রতিবাদ জাসদের

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেছেন, বিজিএমইএ’র সভাপতি রুবানা হকের শ্রমিক ছাঁটাই বিষয়ক বক্তব্য রাজনৈতিক দুরভিসন্ধিমূলক ও উস্কানিমূলক। তারা বলেন, বৈশ্বিক ও জাতীয় দুর্যোগের মধ্যে কিভাবে শিল্প কলকারখানা চলবে, শ্রমিকদের চাকুরি ও জীবিকা রক্ষা হবে তা নিয়ে দেশে সরকারসহ অর্থনীতিবিদদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা এবং সম্প্রদায়ও সচেতন আছেন এবং ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকার শ্রমিকদের বেতনের জন্য ৫০০০ কোটি টাকা প্রণোদনা দিয়েছে। ইইউ ৪৯০০ কোটি টাকা অনুদান দিয়েছে। বাতিল হওয়া রপ্তানি কার্যাদেশ বৈদেশিক ক্রেতারা পুনর্বহাল করেছেন। এরকম পরিস্থিতিতে রুবানা হকের অসত্য বক্তব্য দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের হুমকি দেয়া পরিস্থিতি ঘোলাটে করার রাজনৈতিক দুরভিসন্ধি ও উস্কানি ছাড়া আর কিছুই না। তারা বলেন, দুর্যোগকালে শ্রমিক ছাঁটাই করা যায় না। এব্যাপারে আইএলও কনভেনশনসহ সুনির্দিষ্ট আন্তর্জাতিক ও জাতীয় আইন আছে। সরকারের সাথে কোনো সামন্বয় ছাড়া রুবানা হকের যা ইচ্ছা তাই বলার কোনো এখতিয়ার নাই। বিজিএমইএ’র সভাপতি বা কারখানার মালিক হওয়া মানে শ্রমিকদের বা দেশের মালিক হওয়া না। তারা বলেন, এর আগে সরকারের সাথে কোনো সমন্বয় ছাড়া রুবানা হক নিজের ইচ্ছামত কারখানা একবার খোলা, একবার বন্ধ করার ঘোষণা দিয়ে লক্ষ লক্ষ শ্রমিককে অবর্ননীয় অমানবিক দুর্দশার মধ্যে ফেলেছিলেন। তারা বলেন, রুবানা হকের শ্রমিকদের নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। তারা আরও বলেন, বছরের পর বছর ধরে সরকারি প্রণোদনা ও সব ধরনের সুযোগ সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে ভোগ করার পরও শ্রমিকের বেতন-ভাতার প্রশ্ন আসলেই নিজেদের ভিক্ষুক দাবি করে শ্রমিকদের সব দায়দায়িত্ব সরকারের উপর চাপিয়ে দেয়ার এই নির্লজ্জ অমানবিক আচরণ বন্ধ করতে হবে। তারা বলেন, যে মালিকরা বছরের পর বছর শ্রমিকের শ্রমে সীমাহীন সম্পদ-বিত্ত-বৈভবের মালিক হয়েছেন দুই একটি ব্যতিক্রম ছাড়া তারা জাতীয় দূর্যোগে দেশের জনগণের প্রতি তো কোনো সামাজিক দায়িত্ব পালন করেনই না, তারা শ্রমিকদের প্রতিও কোনো দায়িত্ব পালন করেন না। জাসদ নেতৃদ্বয়, শ্রমিকদের নিয়ে মালিকদের ছিনিমিনি খেলার বিরুদ্ধে সরকারের সুনির্দিষ্ট বক্তব্য ও অবস্থান ঘোষণার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net