July 13, 2026, 6:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

কুষ্টিয়ায় ভেজাল প্যারাস্যুট নারকেল তেল বিক্রয়, দুজনকে ১৫ দিনের জেল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভেজাল নারকেল তেল বিক্রির সময় দুজনকে গ্রেফতার করে দুজনকেই ভ্রাম্যমান আদালতে জেল দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানায়, ঝনাইদহ জেলার শৈলকুপা উপজেলার উমেদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে কাজী মারুফ (৩৫) ও কুমারখালী বানিয়া পাড়া গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে মাসুদ রানা (২৪) শনিবার বেলা দুটোর সময় কুমারখালী কাজীপাড়া মোড়ের দোকানে ভেজাল প্যারাসুট নারিকেল সরবরাহ করছিল।
পুলিশ তাদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে প্যারাসুট নারকেল তেলের ভেজাল ৯০টি বোতল জব্দ করে। পরে প্রকৃত তেলের সাথে রং, গন্ধ মিলিয়ে দেখে প্রমান পাওয়া যায় ওগুলো ভেজার ছিল।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net