October 5, 2026, 12:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ডিসেম্বরের মধ্যে আরও ৯ কার্গো ফ্লাইটে আসবে জ্বালানি; কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষাও এগোচ্ছে দৈনিক খবরওয়ালা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইবিতে পরীক্ষার খাতা হারানো/ ‘অসত্য ও বিভ্রান্তিকর’ দাবি অধ্যাপক এমতাজ হোসেনের, ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান বিএনসিসির নাশতার বিল নিয়ে প্রশ্ন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বছরে বকেয়া প্রায় ৪০ হাজার টাকা কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ রুপপুর/১৬ এমপিএস’র পরীক্ষা সফল, পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হতে পারে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় কুষ্টিয়ায় মাঠে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জেলা হাসপাতালে ১০টি, মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ

কুষ্টিয়ার করোনা-প্রতিরোধ যুদ্ধের নায়ক জেলা প্রশাসক করোনা পজিটিভ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
তাকে বলা হচ্ছিল কুষ্টিয়ার করোনা প্রতিরোধ যুদ্ধের প্রধান অগ্রগামী নায়ক। এটা ঠিক তখন থেকেই ঠিক আজ থেকে দু’মাস আগে ঠিক যে মুহুর্তে দেশে করোনা ততোতা জেঁকে বসেনি। কুষ্টিয়াতেও তখনও করোনার প্রার্দভাব সেভাবে দেখা দেয়নি। কিন্তু একজন জেলা প্রশাসক একের পর এক প্রস্তুতি সভা করছেন। একে ওকে ডেকে এ নির্দেশনা, এ প্রস্তুতি, সে প্রস্তুতি নানা বিষয়ে তৎপর হয়ে উঠেছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
খুব দ্রুততম সময়ের মধ্যেই জেলাজুড়ে মাঠ প্রশাসনকে সাজিয়ে নিয়ে কাজ শুরু করেছিলেন। ছয়টি উপজেলার আনাচ-কানাচ চষে বেড়িয়েছেন। দিন থেকে রাত রাত থেকে দিন। তোয়াক্কা করেননি কোন কিছু। দক্ষতার প্রশংসাও কুড়িয়েছিলেন। তার কথা ছিল সকল প্রশংসা কাজে আসবে শেষ সফলতা উঠে আসবে ঠিক যখন।
শেষ সফলতা হয়তো আসবে। প্রতিরোধ যুদ্ধই হয়তো জয়ী হবে। কিন্তু তার আগেই থেকে সাময়িক ছন্দ পতন ঘটল। একজন কর্মবীরকে থেমে যেতে হলো।
আমরা বলছিলাম কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের কথা। আজ শনিবার (৬ জুন) যে মুহুর্তে খবরটি এলো সেই মুহুর্তেই উপরের কথাগুলো মনে এলো। তথ্যটি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার।
তিনি জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আসলাম হোসেনের নমুনা পরীক্ষা করা হয় শনিবার (৬ জুন) এবং বিকালে ফলাফল পজিটিভ আসে।
তবে ডাঃ তাপস জানান বিষয়টি আরো অধিকতর পরীক্ষার আওতায় আনা হবে।
কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওবায়দুর রহমান। তিনি জানান এটা তাদের কাছেও খুবই বেদনার। তিনি বলেন প্রায় দুই থেকে আড়াইমাস যাবৎ যেভাবে জেলা প্রশাসকের নির্দেশনায় এই জেলাকে করোনামুক্ত রাখতে কাজ করে চলেছেন তা নজীরবিহীন। তিনি জানান জেলা প্রশাসক বাসাতে আছেন। তিনি স্বাভাবিক আছেন। তিনি কিভাবে কি করবেন এটা নিয়ে ডাক্তারদের সাথে পরামর্শ করছেন।
তিনি সবার জন্য দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net