April 24, 2026, 5:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

ভোজ্যতেলের দাম কমাতে রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শুধমাত্র মুনাফার জন্য রপ্তানি ঠেকাতে সব ধরনের পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি শুল্ক) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সরকার মনে করছে, এতে করে ব্র্যান রাইস রপ্তানি কমে গিয়ে তা দেশের বাজারে প্রবেশ করবে। দেশে ভোজ্যতেলের দাম কমে যাবে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে এনবিআর।
জানা গেছে, দেশে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ লাখ মেট্রিক টন রাইস ব্র্যান তেল (পরিশোধিত/অপরিশোধিত) উৎপাদিত হলেও তার সিংহভাগ প্রতিবেশী দেশে রপ্তানি হয়ে যায়।
অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই তেল দেশের ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদার ২৫-৩০ শতাংশ অংশ মেটাতে সক্ষম। দেশে উৎপাদিত রাইস ব্র্যান তেলের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে এমনটা আশা সংশ্লিষ্টদের। এই উদ্দেশ্যেই ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে সব ধরনের রাইস ব্র্যান তেল রপ্তানিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net