May 26, 2026, 10:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

কুষ্টিয়াসহ ২৯ জন ওএসডি, কুষ্টিয়ায় নতুন সিভিল সার্জন (চলতি) ডা. কামাল হোসেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বদলী, পদায়ন ও ওএসডি করণ নিয়ে স্বাস্থ্য বিভাগে বিরল ঘটনা ঘটেছে সারাদেশে সিভিল সার্জন পদে। বড় এ রদবদলে ৪১ জেলায় পদায়ন করা হয়েছে নতুন সিভিল সার্জন। একই সাথে ২৯ জেলার সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে।
খুলনা বিভাগের ৫টি জেলায় নতুন সিভিল সার্জন পদায়ন ও দু’টি জেলার সিভিল সার্জন ওএসডি হয়েছেন। কুষ্টিয়ার কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার মোঃ আকুল উদ্দিনকে ওএসডি করা হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন করা হয়েছে ুলনা জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেনকে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখার উপসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে পদায়ন এবং ওএসডির আদেশ জারি করা হয়েছে ২ মার্চ।
প্রজ্ঞাপনে ১২ জেলায় নতুন সিভিল সার্জন পদায়ন করা হয়েছে। এরমধ্যে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোছাঃ মাহফুজা খাতুনকে খুলনা জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব), বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আ,স,মোঃ মাহবুবুল আলমকে বাগেরহাট জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ও কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কামরুজ্জামানকে ঝিনাইদহের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
একই সাথে ৪৫.০০.০০০০.১৪৮.১১.০০২.২৩-১৭০ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে ২৯ জেলায় নতুন সিভিল সার্জন পদায়ন করা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার একেএম আবু সাঈদকে মেহেরপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
৪৫.০০.০০০০.১৪৮.১১.০০২.২৩-১৬৮ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে নতুন সিভিল সার্জন পদে পদায়িত ১২ জনকে ৬ মার্চ ও ৪৫.০০.০০০০.১৪৮.১১.০০২.২৩-১৭০ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে ২৯ জনকে ৯ মার্চ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ৪৫.০০.০০০০.১৪৮.১১.০০২.২৩-১৬৯ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে ওএসডি হওয়া ২৯ জেলার সিভিল সার্জনের মধ্যে খুলনা বিভাগের দু’টি জেলার কর্মকর্তা রয়েছেন। তারা হলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার মোঃ আকুল উদ্দিন ও মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার মহীউদ্দিন আহমেদ। ওএসডি করা ২৯ সিভিল সার্জনকে ৬ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ মান্য না করলে ৯ মার্চ তারা স্টান্ড রিলিজ হয়ে যাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net