July 12, 2026, 6:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বড়দের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না, ইউক্রেনকে ট্রাম্প

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইউক্রেনকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এমন কারও সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না, যারা আকারে বড় এবং যাদের অর্থ বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে কিয়েভ রাশিয়ার কুরস্ক অঞ্চলে বড় ধরনের অভিযান চালিয়ে সুদঝা শহর এবং বেশ কয়েকটি গ্রাম দখল করে নেয়। ইউক্রেনের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, ভবিষ্যতে শান্তি আলোচনায় কিয়েভের অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার সন্ধ্যা পর্যন্ত রুশ বাহিনী ওই এলাকার ৮৬ শতাংশ পুনর্দখল করেছে। বাকি ইউক্রেনীয় ইউনিটগুলো বর্তমানে ‘বেষ্টিত’ ও ‘বিচ্ছিন্ন’ অবস্থায় রয়েছে। কতজন ইউক্রেনীয় সেনা ঘেরাও হয়ে পড়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মস্কো।
গতকাল শুক্রবার মার্কিন বিচার বিভাগের এক ভাষণে ট্রাম্প বলেন, ‘রাশিয়া এখন বহু ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে, তারা চরম বিপদের মধ্যে আছে। তারা ঘিরে ফেলতে সক্ষম হয়েছে।’ তিনি আরও বলেন, তাঁর পূর্বসূরি জো বাইডেনের ‘এই যুদ্ধ কখনোই ঘটতে দেওয়া উচিত ছিল না।’
ট্রাম্প মন্তব্য করেন, ‘প্রথমত, অর্থ এবং আকারের দিক থেকে বড় কারও সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত নয়। আমরা তাদের (ইউক্রেনকে) প্রচুর অর্থ দিয়েছি, প্রচুর সরঞ্জাম দিয়েছি। আমরা বিশ্বে সর্বোত্তম সামরিক সরঞ্জাম তৈরি করি, কিন্তু এত কিছুর পরও…এটা (কুরস্কে ঘেরাও হয়ে যাওয়া) অবিশ্বাস্য।’
ট্রাম্প একাধিকবার রক্তপাত দ্রুত বন্ধ করার ইচ্ছা প্রকাশ করেছেন। গত মাসে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছিলেন এই অভিযোগে যে, ইউক্রেনীয় নেতা যুক্তরাষ্ট্রের সহায়তায় অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং শান্তির জন্য প্রস্তুত নন।
গত সপ্তাহে সৌদি আরবে জেলেনস্কিকে বাদ দিয়ে অনুষ্ঠিত আলোচনার পর, কিয়েভ ওয়াশিংটনের প্রস্তাবিত ৩০ দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ গত বৃহস্পতিবার এই পরিকল্পনার বিস্তারিত মস্কোতে পৌঁছে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net