June 19, 2026, 12:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

ঝিনাইদহে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

দৈনিক কুষ্টিয়অ অনলাইন/
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বৃহস্পতিবার মধ্যরাতে গ্রাম্য সালিশের নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপি নেতারা এই হত্যাকান্ডের জন্য জামায়াতে ইসলামী নেতাকে দায়ী করেছেন।
নিহতের নাম জাফর হোসেন (৪১)। তিনি মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সামন্তা গ্রামের বাসিন্দা এবং মৃত জবেদ আলীর ছেলে। তিনি কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
ঘটনাটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সামন্তা গ্রামে ঘটে।
কাজীরবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন জানান, স্থানীয় জামায়াত নেতা সাইদুর রহমান বিএনপি কর্মী জাফরকে তার বাড়ি থেকে ডেকে নেন। পরে, জামায়াত নেতা আমিরুল ইসলাম ও তার সহযোগীরা লোহার রড দিয়ে জাফরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আমির মোরল, সজিব, তরিকুল ও আব্বাস মাস্টারের মধ্যে একটি গাছের মালিকানা নিয়ে বিরোধ ছিল।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, এবং বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
মহেশপুর উপজেলা বিএনপি শুক্রবার বিকাল ৩টায় সামন্তা বাজারে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।
জামায়াত নেতা সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহেশপুর থানায় নেওয়া হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, গণপিটুনিতে জাফর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net