August 25, 2026, 4:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

দুই বাংলার যৌথ আয়োজনে রিয়েলিটি শো

দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক/
নতুন রিয়েলিটি শো নিয়ে আসছে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা। এ প্রতিযোগিতার নাম ‌‘সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন ও আগামীর তারকা’। এতে অংশ নেবেন ভারত ও বাংলাদেশের বাংলা ভাষী প্রতিযোগীরা। এতে থাকবে সংগীত, নৃত্য ও একক অভিনয়।
৮ জুন এটিএন বাংলা কার্যালয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। জানানো হয়, এটি দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য দুই বাংলার যৌথ আয়োজন।এই প্রতিযোগিতা থেকে যেসব শিল্পী বেরিয়ে আসবেন, তাদের বিভিন্ন প্ল­্যাটফর্মে কাজ করার সুযোগ করে দেবে এটিএন বাংলা। এছাড়াও তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, নৃত্যশিল্পী নিলুফার ওয়াহিদ পাপড়ি, সোহেল রহমান, নির্মাতা নার্গিস আক্তার, মুরাদ পারভেজ, মাসুম শাহরিয়ার, অভিনেত্রী সুমনা সোমা ও বিউটিশিয়ান ফারনাজ আলম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net